১
মুখতাসারুল ফিক্হিল ইসলামী
লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮০
সর্ব প্রথম রাসূল :
পৃথিবীতে আগমনকারী সকল নবী-রাসূলের দ্বীন ছিল এক ও অভিন্ন, তবে (তাঁদের) শরিয়ত ছিল বিভিন্ন। পূর্বে আগমনকারী নবী ; পরে আগমনকারী সম্পর্কে সুসংবাদ দিতেন ও তাঁর প্রতি ঈমান আনতেন। আর পরে আগমনকারী; পূর্বে আগমনকারীকে স্বীকৃতি দিতেন এবং তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করতেন। এদের মাঝে সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহ তাআলা বলেন:
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آَتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ ﴿81﴾ ( سورة آل عمران : 81)
আর স্মরণ কর, যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছেন- আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত দিয়েছি, অত:পর তোমার সাথে যা আছে তা সত্যায়নকারীরূপে একজন রাসূল তোমাদের কাছে আসবে- তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি স্বীকার করেছ এবং এর উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ? তার বলল, আমরা স্বীকার করলাম। আল্লাহ বললেন, তবে তোমরা সাক্ষী থাক এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। [সূরা আলে ইমরান : ৮১।]
আল্লাহ আরও বলেন :
إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَى وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآَتَيْنَا دَاوُودَ زَبُورًا ﴿163﴾ ( سورة النساء : 163)
নিশ্চয়ই আমি তোমার নিকট ওহী প্রেরণ করেছি যেমনি ওহী প্রেরণ করেছি নূহ ও তাঁর পরবর্তী নবীগণের নিকট এবং আমি ওহী পাঠিয়েছি ইবরাহীম, ইসমাঈল, ইসহাক,ইয়াকুব, তার বংশধরগণ, ঈসা, আইয়ূব, ইউনুস, হারূন ও সুলাইমানের নিকট এবং দাঊদকে প্রদান করেছি যাবুর। [সূরা নিসা : ১৬৩।]
(৩) হাদীসে এসেছে
وعن أبى هريرة رضي الله عنه فى حديث الشفاعة وفيه أن النبي صلى الله عليه وسلم قال لا اذهبوا إلى نوح فيأتون نوحا فيقولون : يا نوح أنت أول الرسول إلى أهل الأرض . ( متفق عليه )
আবু হুরায়রা রা. কর্তৃক বর্ণিত হাদীসে শাফা‘আতে আছে যে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগত লোকদের বলবেন, তোমরা নূহ’ এর নিকট যাও। তাঁরা নবী নূহ’ এর নিকট এসে বলবে! হে নূহ, আপনি পৃথিবীবাসীর নিকট প্রেরিত সর্ব প্রথম রাসূল। [বুখারী মুসলিম বুখারী হাদীস নং ৩৩৪০ মুসলিম নং ১৯৪]