hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৭

নবী-রাসূলগণের প্রতি ঈমানের উপকারিতা ও ফলাফল :

-নবী-রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপনের ফলে স্বীয় বান্দাদের প্রতি মহান আল্লাহ তাআলার অপরিসীম রহমত, অপার দয়া ও মহিমা সম্পর্কে ধারণা লাভ করা যায় যে, তিনি তাঁদের নিকট অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন। তাঁরা এসে তাদেরকে স্বীয় রব ও মালিকের ইবাদতের প্রতি পথ প্রদর্শন করেছেন এবং ইবাদত পালনের নিয়ম-পদ্ধতি শিক্ষা দিয়েছেন।

-এ নেয়ামত প্রাপ্তির ফলস্বরূপ আল্লাহর প্রশংসা ও তাঁর কৃতজ্ঞতা আদায় করার অনুভূতি সৃষ্টি হয়।

-নবী-রাসূলদের ভালবাসা ও কোনরূপ অতিরঞ্জন-বাড়াবাড়ি ব্যতীত তাঁদের প্রশংসা করা। কেননা তাঁরা হচ্ছেন আল্লাহর রাসূল। তাঁর ইবাদত-আনুগত্য প্রতিষ্ঠিত করেছেন। তাঁর বান্দাদের নিকট তাঁর বার্তা পৌঁছে দিয়েছেন এবং তাদের কল্যাণ কামনা করেছেন।