hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৪

১- একমাত্র নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট শাফাআত, এটি আবার কয়েক প্রকার

(ক) এর মধ্যে সবচে গুরুত্বপূর্ণ হচ্ছে হাশরের ময়দানে উপস্থিত সকল মানুষের তরে বিচারকার্য শুরু করার জন্য তাঁর শাফাআতে উযমা। তিনি তাদের তরে আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা তাদের মাঝে বিচারকার্য শুরু করবেন। আর এটিই হচ্ছে তাঁর মাকামে মাহমূদ।

(খ)তাঁর উম্মতের বিশেষ শ্রেণীর কিছু লোকের ক্ষেত্রে তাঁর শাফাআত। যার ফলে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আর তারা হচ্ছে সেই সত্তর হাজার লোক। যখন আল্লাহ তাআলা বলবেন: আপনি আপনার উম্মতের মধ্যে যাদের কোন হিসাব নেই তাদেরকে জান্নাতের ডান দরজা দিয়ে প্রবেশ করান।

(গ) যাদের নেক আমল ও বদ আমল এক সমান হয়ে যাবে তাদের ক্ষেত্রে তাঁর শাফাআত। তিনি তাদের জন্য জান্নাতে প্রবেশ করার সুপারিশ করবেন।

(ঘ)জান্নাতে প্রবেশকারী লোকদের জন্য তাদের সম্পাদিত আমলের দাবী ও চাহিদার থেকে আরো উচ্চ মাকাম দানের জন্য তাঁর শাফাআত।

(ঙ) স্বীয় চাচা আবু তালেবের আযাব লঘূ করার জন্য তাঁর শাফাআত।

(চ)সকল মুমিনদের জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করার জন্য তাঁর শাফাআত।