hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৭

আল ইয়াওমুল আখেরের গুরত্ব ও মর্যাদা

আল্লাহ তাআলা ও কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন, ঈমানের রুকনসমূহের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রুকন। দুনিয়া ও আখেরাতে মানুষের শান্তি, সফলতা ও কল্যাণ এ রুকনদ্বয়ের প্রতি বিশ্বাস স্থাপনসহ ঈমানের অপরাপর রুকনের প্রতি বিশ্বাস স্থাপনের উপর ভিত্তিশীল। এ রুকনদ্বয়ের গুরুত্বের কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বহু আয়াতে এ দু’টোক একত্রে বর্ণনা করেছেন।

১। আল্লাহ তাআলা বলেন :

ذَلِكُمْ يُوعَظُ بِهِ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآَخِرِ ( الطلاق -২ )

তোমাদের মধ্যে যে আল্লাহ ও আখেরাত দিবসের প্রতি ঈমান আনে এটি দ্বারা তাকে উপদেশ দেয়া হচ্ছে। [সূরা তালাক : ২।]

২। আল্লাহ তাআলা আরও বলেন :

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ لَيَجْمَعَنَّكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ ﴿87﴾ –( النساء – ৮৭)

আল্লাহ, তিনি ছাড়া কোন ইলাহ নেই। অবশ্যই তিনি তোমাদের একত্রিত করবেন কিয়ামতের দিনে। এতে কোন সন্দেহ নেই। [সূরা নিসা: ৮৭।]

৩। আল্লাহ অন্যত্র বলছেন:

فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآَخِرِ ﴿59﴾ ( النساء - ৫৯)

অত:পর কোন বিষয়ে যদি তোমরা মতবিরোধ কর তাহলে তা আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যার্পণ করাও- যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখ। [সূরা নিসা; ৫৯।]