hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৯

কেয়ামত দিবসে আকাশ ও পৃথিবীকে পরিবর্তন করণ:

১-মহান আল্লাহ তাআলা বলেন:

يوم تبدل الأرض غير الأرض و السماوات , وبرزوا لله الواحد القهار . { إبراهيم : ৪৮}

যে দিন পরিবর্তিত করা হবে এ পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে বের হয়ে আসবে।{ইবরাহীম: ৪৮}

২- আল্লাহ তাআলা অন্যত্র বলছেন:

يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين . { الأنبياء : ১০৪}

সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথম বার সৃষ্টি করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। {সূরা আম্বিয়া: ১০৪}