hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬১

৩- তিন নম্বর:

এ দৃঢ় বিশ্বাস পোষন করা যে, এ নিখিল বিশ্ব এবং তাতে যাকিছু আছে, যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে এবং যা কিছু হবে সব কিছুরই অস্তিত্ব আল্লাহ তাআলার ইচ্ছা ও চাহিদার ভিত্তিতেই বাস্তবায়িত হবে। সুতরাং মহান আল্লাহ যা চাইবেন, হবে আর যা চাইবেন না, হবে না। উক্ত বিষয়াদি তাঁর নিজ কর্ম সংশ্লিষ্টও হতে পারে, যেমন:সৃষ্টি করা, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা, জীবিত করা , মৃত্যুদান করা এবং এ জাতীয় বিষয়াদি। আবার সৃষ্টিকুলের কর্ম সংশ্লিষ্টও হতে পারে, যেমন মানুষের কথা, কাজ ও তাদের অবস্থাদি অনুরূপভাবে জীব-জন্তু , উদ্ভিদ ও জড় পদার্থ ইত্যাদির অবস্থা - পরিস্থিতি।

১- আল্লাহ তাআলা ইরশাদ করেন:

وربك يخلق ما يشاء ويختار . { القصص :৬৮}

আর তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন।

{সূরা কাসাস:৬৮}

২-আরো ইরশাদ হচ্ছে:

ويفعل الله ما يشاء . { إبراهيم :২৭}

আল্লাহ যা ইচ্ছা তাই করেন। ( সূরা ইবরাহীম:২৭)

৩-আরো ইরশাদ হচ্ছে:

ولو شاء ربك ما فعلوه . { الأنعام :১১২}

তোমার প্রতিপালক ইচ্ছা করলে তারা এমন কাজ করতে পারত না।{সূরা আনআম:১১২}

৪-আরো ইরশাদ হচ্ছে:

لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ ﴿28﴾ وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ ﴿29﴾ { التكوير :২৮-২৯}

তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য।মহান রাববুল আলামীন - আল্লাহ না চাইলে তোমরা কিছুই ইচ্ছা করতে পার না। {সূরা তাকভীর:২৮-২৯}