১
মুখতাসারুল ফিক্হিল ইসলামী
লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০৫
জান্নাতবাসীদের প্রতি মহান রবের সালাম:
(১) মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন:
تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهُ سَلَامٌ وَأَعَدَّ لَهُمْ أَجْرًا كَرِيمًا ﴿44﴾ { الأحزاب :৪৪}
যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাত করবে, সেদিন তাদের প্রতি অভিবাদন হবে ‘সালাম’। তিনি তাদের জন্য প্রস্ত্তত রেখেছেন উত্তম প্রতিদান। {সূরা আহযাব:৪৪}
(২) আরও ইরশাদ হয়েছে:
سَلَامٌ قَوْلًا مِنْ رَبٍّ رَحِيمٍ ﴿58﴾ { يس :৫৮}
‘সালাম’ পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হতে সম্ভাষণ। {সূরা ইয়াসীন:৫৮}
মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রকাশ:
عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : إن الله يقول لأهل الجنة , يا أهل الجنة , فيقولون : لبيك ربنا و سعديك , و الخير في يديك , فيقول : هل رضيتم؟ فيقولون : وما لنا لا نرضى يا رب وقد أعطيتنا ما لم تعط أحدا من خلقك , فيقول : ألا أعطيك أفضل من ذلك؟ فيقولون : يا رب و أي شيء أفضل من ذلك؟ فيقول : أحل عليكم رضواني , فلا أسخط عليكم بعده أبدا . متفق عليه
সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল্লাহ তাআলা জান্নাতীদের ডেকে বলবেন: হে জান্নাতবাসীরা, তারা বলে উঠবে: হে আমাদের প্রতিপালক আমরা উপস্থিত, সকল সৌভাগ্য আপনার পক্ষ হতেই, সকল কল্যাণের উৎসও আপনিই। তখন আল্লাহ বলবেন: তোমরা কি সন্তুষ্ট? উত্তরে তারা বলবে: কেন নয়; হে প্রতিপালক, আমাদের সন্তুষ্ট না হওয়ার কি আছে? অথচ আপনি আমাদের এমন সব জিনিস দিয়েছেন যা আপনার অন্য কোন সৃষ্টি দান করেননি। আল্লাহ বলবেন: আমি কি তোমাদের এরচেয়েও উত্তম জিনিস দেব? তারা বলবে: এর চেয়েও উত্তম জিনিস আর কি হতে পারে? আল্লাহ বলবেন: আমার সন্তুষ্টি তোমাদের জন্য অবধারিত করে নিলাম। আজকের পর থেকে আমি আর কোখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না [বর্ণনায় বুখারী ও মুসলিম। হাদীস নং বুখারী (৬৫৪৯) ও মুসলিম (২৮২৯)।]।
হে আল্লাহ তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও আরো সন্তুষ্ট হও আমাদের পিতা-মাতা, স্ত্রী-পরিজন, ও সকল মুসলমানদের প্রতি। এবং তোমার অনুগ্রহে আমাদেরকে নেয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করিয়ে নাও।