hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২১

জাহান্নামবাসীদের আকৃতির বিশালতা:

১- হাদীসে এসেছে

عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :(( ضرس الكافر أو ناب الكافر مثل أحد , وغلظ جلده مسيرة ثلاث )). أخرجه مسلم .

বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: কাফেরের (মাড়ির) দাঁত উহুদ পাহাড় সদৃশ, এবং তাদের চামড়ার পুরুত্ব তিন দিনের ভ্রমনপথের দূরত্ব সমান। [সহীহ মুসলিম। হাদীস নং (২৮৫১)।]

২- হাদীসে এসেছে

وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال :(( ما بين منكبي الكافر في النار مسيرة ثلاثة أيام للراكب المسرع )). متفق عليه

সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: জাহান্নামে কাফেরের দুই কাঁধের মাঝের দূরত্ব অতি দ্রুতগামী আরোহীর তিন দিনের ভ্রমনপথের দূরত্ব সমান। [বর্ণনায় বুখারী ও মুসলিম। হাদীস নং যথাক্রমে (৬৫৫১) এবং (৫২)।]

৩- হাদীসে এসেছে

وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال :(( ضرس الكافر يوم القيامة مثل أحد , وعرض جلده سبعون ذراعا , وعضده مثل البيضاء , وفخذه مثل ورقان , ومقعده من النار ما بيني وبين الربذة )). أخرجه أحمد والحاكم .

প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: কেয়ামতের দিন কাফেরের দাঁত হবে উহুদ পাহাড় সদৃশ, তাদের চামড়ার প্রস্থ (পুরুত্ব) হবে সত্তর হাত, তাদের বাহু হবে বায়যা নামক স্থান সদৃশ, তাদের উরু হবে ওরকান নামক স্থান সদৃশ, আর জাহান্নামে তাদের বসার স্থানটি হবে আমি এবং রাবযাহ নামক স্থানের দূরত্ব সমান। [হাদীসটি সহীহ। বর্ণনায় আহমাদ (৮৩২৭) এবং হাকেম (৮৭৫৯)। দেখুন আসসিলসিলাতুস সহীহাহ । ক্রমিক(১১০৫)।]