hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭২

ইনসাফ ও অনুগ্রহ:

আল্লাহ তাআলার কর্মাবলী ইনসাফ ও অনুগ্রহের মাঝে ঘূর্ণায়মান। তিনি কারো প্রতি যুলুম করবেন এটি কোনক্রমেই সম্ভব নয়। বান্দাদের সাথে হয়ত ইনসাফ ভিত্তিক মুআমালা করবেন নতুবা অনুগ্রহপূর্ণ। সুতরাং মন্দকর্ম সম্পাদনকারীর সাথে ইনসাফপূর্ণ আচরণ করেন।

যেমন ইরশাদ হচ্ছে:

وجزاء سيئة سيئة مثلها . { الشورى :৪০}

মন্দের প্রতিফল অনুরূপ মন্দ। {সূরা শূরা : ৪০}

আর সৎকর্মশীলদের সাথে আচরণ করেন অনুগ্রহপূর্ণ। আল্লাহ তাআলা বলেন:

من جاء بالحسنة فله عشر أمثالها .{ الأنعام :১৬০}

যে নেককর্ম সম্পাদন করল তার জন্য রয়েছে তার দশগুন।{সূরা আনআম:১৬০}