hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৩

নবী-রাসূল প্রেরণের তাৎপর্য :

নবী-রাসূল প্রেরণের অনেক হিকমত ও তাৎপর্য রয়েছে, এখানে আমরা প্রধান প্রধান কয়েকটি নিয়ে আলোচনা করব।

১। বিশ্বমানবতাকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহবান করা এবং তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করা থেকে নিষেধ করা।

আল্লাহ তাআলা বলেন:

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اُعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ﴿36﴾ ( سورة النحل : 36)

আর আমি অবশ্যই প্রত্যেক জাতির নিকট একজন রাসূল প্রেরণ করেছি যে, তোমরা আল্লাহর ইবাদত কর এবং পরিহার কর তাগূতকে। [সূরা নাহল : ৩৬।]

২। মহান স্রষ্টা আল্লাহ তাআলার সাথে বান্দার সংযোগ স্থাপন এবং যে রাস্তা তিনি পর্যন্তপৌঁছাতে সাহায্য করে সে রাস্তা বর্ণনা করা।

আল্লাহ তাআলা ইরশাদ করেন,

هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آَيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ ﴿2﴾ ( سورة الجمعة : 2)

তিনিই উম্মীদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যে তাদের কাছে তিলাওয়াত করে তাঁর আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমত। যদিও ইত:পূর্বে তারা স্পষ্ট গোমরাহীতে ছিল। [সূরা জুমুআ-২।]

৩। কিয়ামত দিবসে আল্লাহর নিকট পৌঁছার পর মানুষের অবস্থা কেমন হবে সে সম্পর্কে বর্ণনা করা।

আল্লাহ বলেন,

قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا أَنَا لَكُمْ نَذِيرٌ مُبِينٌ ﴿49﴾ فَالَّذِينَ آَمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ ﴿50﴾ وَالَّذِينَ سَعَوْا فِي آَيَاتِنَا مُعَاجِزِينَ أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ ﴿51﴾ ( سورة الحج : 49-51)

বল, হে মানুষ, আমি তো কেবল তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। সুতরাং যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিযক। আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেয়ার চেষ্টা করে, তারা জাহান্নামের অধিবাসী। [সূরা : আল হজ্ব : ৪৯-৫১।]

৪। মানুষের বিপক্ষে হুজ্জত (প্রমাণ) প্রতিষ্ঠিত করা।

যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন:

رُسُلًا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا ﴿165﴾ ( سورة النساء : 165)

আর (পাঠিয়েছি) রাসূলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে, যাতে আল্লাহর বিপক্ষে রাসূলদের পর মানুষের জন্য কোন অজুহাত না থাকে। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। [সূরা আন নিসা : ১৬৫।]

৫। রহমত ও অনুগ্রহ স্বরূপ।

আল্লাহ তাআলা বলেন :

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ ﴿107﴾ ( سورة الأنبياء : 107)

আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবেই প্রেরণ করেছি। [সূরা আম্বিয়া : ১০৭।]