hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭০

আল্লাহর ফায়সালা ভাল হোক কিংবা মন্দ তার দুটি দিক আছে:

১- সেটির সম্পৃক্ততা আল্লাহর সাথে এবং সম্বন্ধও তারই দিকে। সুতরাং এ দিকের বিবেচনায় বান্দা তার প্রতি সন্তুষ্ট থাকবে। অতএব আল্লাহর প্রতিটি সিদ্ধান্ত কল্যাণকর, ইনসাফ পূর্ণ ও হিকমতময়।

২- সেটির সম্পৃক্ততা বান্দার সাথে আর সম্বন্ধও তারই দিকে। এসব ফায়সালার কতক আছে যার প্রতি সন্তুষ্ট থাকা হবে। যেমন, ঈমান ও আনুগত্য-ইবাদাত। আর কিছু আছে যার প্রতি সন্তুষ্ট থাকা যাবে না। যেমন; কুফর ও অবাধ্যতা। অনুরূপভাবে আল্লাহও সেগুলোর প্রতি সন্তুষ্ট থাকেন না তাদের ভালবাসেন না এবং তা বাস্তবায়নের নির্দেশও প্রদান করেন না।

১- আল্লাহ তাআলা ইরশাদ করেন:

وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ مَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ سُبْحَانَ اللَّهِ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ { القصص :৬৮}

তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন, এতে তাদের কোন হাত নেই। আল্লাহ পবিত্র, মহান এবং তারা যাকে শরীক করে তহতে তিনি অনে উর্দ্ধে।

২- অন্যত্র ইরশাদ হচ্ছে:

إِنْ تَكْفُرُوا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكُمْ وَلَا يَرْضَى لِعِبَادِهِ الْكُفْرَ وَإِنْ تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ { الزمر :৭}

তোমরা কুফরি করলে আল্লাহ তাআলা তোমাদের থেকে সম্পূর্ণ বেনিয়ায। তিনি তার বান্দাদের জন্য কুফরি পছন্দ করেন না। আর যদি তোমরা শুকরিয়া আদায় কর তবে তিনি তা পছন্দ করেন। ( সূরা যুমার:৭)

৩-আরো ইরশাদ হচ্ছে:

والله خلقكم وما تعملون . { الصافات :৯৬}

আর আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের এবং তোমরা যা কর। {সূরা সাফ্ফাত:৯৬}