hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫০

পুলসিরাত ও সেটি অতিক্রম করার বিবরণ:

عن أبي سعيد الخدري رضي الله عنه في حديث الرؤية و صفة الصراط ... ــ فيه ــ قيل يا رسول الله : وما الجسر؟ قال :(( دحض مزلة , فيه خطاطيف , وكلاليب , و حسك تكون بنجد , فيها شويكة يقال لها السعدان , فيمر المؤمنون كطرف العين , و كالبرق , و كالريح , وكالطير , و كأجاويد الخيل والركاب , فناج مسلم , ومخدوش مرسل , ومكدوس في نار جهنم )). متفق عليه

সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে পুলসিরাতের বিবরণ সম্বলিত বর্ণিত হাদীস। -যাতে আছে- বলা হল : ইয়া রাসূলাল্লাহ : পুলসিরাত কি? বললেন: অত্যন্ত পিচ্ছিল একটি জায়গা, যেখানে আছে বড়শী ও বাঁকা হুক এবং নজদে উৎপন্ন ছোট ছোট কাঁটা বিশিষ্ট সা’দান নামক এক প্রকার কাঁটা। ঈমানদাররা চোখের পলক, বিজলী, বাতাস, পাখী ও উন্নত জাতের দ্রুতগামী অশ্ব এবং অন্যান্য জন্তুর ন্যায় দ্রুতবেগে পার হয়ে যাবে। কতেক সহী-সালামতে পার হবে, কাঁটার আঘাত প্রাপ্ত থাকবে ঝুলন্ত আর কেউ কেউ জাহান্নামের আগুনে জ্বলসে যাবে। [বুখারী ও মুসলিম। হাদীস নং যথাক্রমে (৭৪৩৯) ও (১৮৩)]