hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭৯

আনুগত্য ও অবাধ্যতার প্রভাব ও পরিণামঃ

মহান আল্লাহ নেককাজ ও আনুগত্যের মাঝে এমন শুভপরিণাম ও প্রভাব সৃষ্টি করেছেন যা প্রতিটি মানুষের কাছে প্রিয় ও সমাদৃত যার মাধ্যমে সে এক প্রকার মানসিক শান্তি ও স্বাদ অনুভব করে আর সে অনুভূতি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। সে স্বাদ অন্যায়ের স্বাদ হতে বহুগুণে বেশি। অনুরূপভাবে অবাধ্যতা ও পাপকর্মের মাঝেও কিছু মন্দপ্রভাব ও যন্ত্রণা রেখে দিয়েছেন যা পরিতাপ ও লজ্জার জন্ম দেয়, অনুশোচনার আগুনে দগ্ধ করে প্রতিনিয়ত। মানুষের যাবতীয় অকল্যাণ ও মন্দ অবস্থার মূল কারণ ও কেন্দ্রবিন্দু হচ্ছে তার পাপ ও অবাধ্যতা, অথচ আল্লাহ যা ক্ষমা করেন তার পরিমাণ অনেক বেশি।

বিষ মানুষের শরীরের জন্য যেরূপ ক্ষতিকর, পাপ ও অন্যায় তাদের অন্তরের জন্য অনুরূপ ক্ষতিকর। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মানুষকে সুন্দর-সুশ্রী করে সৃষ্টি করেছেন। যদি তারা অন্যায় ও পাপাচারে জড়িত হয় তাদের ঐ সৌন্দর্য তুলে নেয়া হয়। আবার তওবা করে আল্লাহর পথে ফিরে আসলে পূর্বের সৌন্দর্যও ফেরত আসে এবং জান্নাতে তার উৎকর্ষ সাধন হবে।