hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৯

জাহান্নামে পতিত হওয়া ও সর্ব প্রথম পুলসিরাত অতিক্রমকারী:

১-মহান আল্লাহ তাআলা বলছেন:

وَإِنْ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ﴿71﴾ ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا ﴿72﴾

{ مريم :৭১-৭২}

তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌছবে না। এটা আপনার পালনকর্তার অনিবার্য ফায়সালা। অত:পর আমি তাকওয়া অবলম্বনকারীদের উদ্ধার করব আর জালেমদেরকে নতজানু অবস্থায় ছেড়ে দেব। {সূরা মারইয়াম:৭১-৭২}

২- হাদীসে এসেছে

وعن أبي هريرة رضي الله عنه أن أن ناسا قالوا : يا رسول الله هل نرى ربنا يوم القيامة ... – وفيه- ويضرب الصراط بين ظهري جهنم فأكون أنا و أمتي أول من يجيز . متفق عليه

বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছু লোক জানতে চাইলো : ইয়া রাসূলাল্লাহ, কেয়ামতের দিন আমরা কি আমাদের পালনকর্তা আল্লাহ তাআলাকে দেখতে পাব... -তাতে আছে- জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে। আমি এবং আমার উম্মত সর্বপ্রথম সেটি অতিক্রম করব। [বুখারী ও মুসলিম। হাদীস নং যথাক্রমে (৮০৬) ও (১৮২)।]