hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২১

বা’ছ (পুনরুত্থান) এবং হাশর (সমবেত করণ) একজন মানুষকে যে পর্বগুলো অতিক্রম করতে হবে:

মানুষের জীবনের মোট তিনটি পর্ব আছে। দুনিয়ার জীবন, বরযখ তথা কবর জীবন, অত:পর জান্নাত বা জাহান্নামের স্থায়ী জীবন। মহান আল্লাহ তাআলা প্রত্যেক জীবনের জন্য উপযোগী করে আলাদা আলাদা জীবন ব্যবস্থা ও বিধি-বিধান প্রদান করেছেন। তিনি এ মানুষকে শরীর ও আত্মার সমন্বয়ে গঠন করেছেন। দুনিয়ার জীবনের বিধি-ব্যবস্থা শরীরকে কেন্দ্র করে প্রদান করেছেন, আত্মা এখানে শরীরের অধীন। বরযখের বিধি-বিধান দিয়েছেন আত্মাকে কেন্দ্র করে শরীর এখানে আত্মার অধীন। আর কেয়ামত দিবসের বিধান -নেয়ামত ও আযাব- দিয়েছেন শরীর ও আত্মা উভয়টিকে কেন্দ্র করে।