hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৭

জাহান্নামের দল:

عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال :( يقول الله تعالى : يا آدم , فيقول : لبيك و سعديك , والخير في يديك , فيقول : أخرج بعث النار , قال : وما بعث النار؟ قال : من كل ألف تسعمائة و تسعة وتسعين , فعنده يشيب الصغير { وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وماهم بسكارى ولكن عذاب الله شديد } الحج :২}

قالوا : يا رسول الله ,, وأينا ذلك الواحد ؟ قال : ( أبشروا فإن منكم رجلا , ومن يأجوج و مأجوج ألف ) متفق عليه

সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:আল্লাহ তাআলা বলবেন:হে আদম।আদম আলাইহিস সালাম বলবেন: লাববাইক (আমি হাজির)।আল্লাহ বলবেন: জাহান্নামের দল বের করুন। আদম আলাইহিস সালাম বলবেন: জাহান্নামের দল কি? আল্লাহ বলবেন: প্রত্যেক হাজার থেকে নয়শত নিরানববই জন। তখন ছোটরা বৃদ্ধ হয়ে যাবে।{এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল; অথচ তারা মাতাল নয় বস্ত্তত: আল্লাহর আযাব সুকঠিন।(সূরা হজ্জ্ব:২) ।

সাহাবারা বললেন : ইয়া রাসূলাল্লাহ,, আমাদের সে একজন কে? নবীজী বললেন:তোমরা সুসংবাদ গ্রহন কর! কারণ তোমাদের মধ্যহতে একজন আর ইয়াজুজ মাজুজ থেকে একহাজার । [বর্ণনায় বুখারী মুসলিম। হাদীস নং যথাক্রমে (৩৩৪৮) এবং (২২২)।]