hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০৬

জান্নাতে উম্মতে মুহাম্মাদীর পরিমাণ:

মহান আল্লাহ তাআলা এ উম্মতকে বিশাল সম্মানে সম্মানিত করেছেন। তিনি জান্নাতের মোট অধিবাসীদের মধ্যে অর্ধেক এ উম্মত থেকে নির্বাচিত করেছেন। অত:পর এ সম্মান আরো বৃদ্ধি করে এ সংখ্যা দুই তৃতীয়াংশ পর্যন্ত উন্নীত করেছেন।

হাদীসে এসেছে

عن عبد الله بن مسعود رضي الله عنه قال : كنا مع النبي صلى الله عليه وسلم في قبة فقال : أترضون أن تكونوا ربع أهل الجنة؟ قلنا نعم , قال : أترضون أن تكونوا ثلث أهل الجنة؟ قلنا نعم , قال : أترضون أن تكونوا شطر أهل الجنة؟ قلنا : نعم , قال : إني لأرجو أن تكونوا شطر أهل الجنة , و ذلك أن الجنة لا يدخلها إلا نفس مسلمة , وما أنتم في أهل الشرك إلا كالشعرة البيضاء في جلد الثور الأسود , أو كالشعرة السوداء في جلد الثور الأحمر . متفق عليه

সাহাবী আব্দুল্লাহ বিন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একটি তাঁবুতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করছিলাম, এক সময় নবীজী আমাদের লক্ষ্য করে বললেন: ‘‘তোমরা জান্নাত অধিবাসীদের এক চতুর্থাংশ হবে, এতে কি তোমরা সন্তুষ্ট? আমরা বললাম: হ্যাঁ। তিনি বললেন: তোমরা জান্নাত অধিবাসীদের এক তৃতীয়াংশ হবে, এতে কি তোমরা সন্তুষ্ট? আমরা বললাম: হ্যাঁ। তিনি বললেন: তোমরা জান্নাত অধিবাসীদের অর্ধেক হবে এতে কি তোমরা রাজি? আমরা বললাম:হ্যাঁ। [এরপর নবীজী ] বললেন: আমি চাই তোমরা জান্নাত অধিবাসীদের অর্ধেক হবে। আর এটি এ কারণে যে, জান্নাতে শুধুমাত্র মুসলিম সত্ত্বাই প্রবেশ করতে পারবে। আর শিরক কারীদের মধ্যে তোমাদের অবস্থান হচ্ছে, কালো [রং বিশিষ্ট] বলদের চামড়ায় সাদা পশম সদৃশ। অথবা লাল বলদের চামড়ায় কালো পশম সদৃশ। [বর্ণনায় বৃখারী ও মুসলিম। হাদীস নং যথাক্রমে (৬৫২৮) ও (২২১)]