hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৬

জান্নাতবাসীদের পানীয় এর বিবরণ:

(১) মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন:

إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا ﴿5﴾( الإنسان :৫)

নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে কাফূর মিশ্রিত পানপাত্র। (সূরা ইনসান:৫)

(২) আল্লাহ তাআলা আরো বলেন:

وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلًا ﴿17﴾ ( الإنسان :১৭)

সেখানে তাদেরকে পান করানো হবে ‘‘যানজাবীল’’ মিশ্রিত পানপাত্র। (সূরা ইনসান:১৭)

(৩) অন্যত্র ইরশাদ হচ্ছে:

يُسْقَوْنَ مِنْ رَحِيقٍ مَخْتُومٍ ﴿25﴾ خِتَامُهُ مِسْكٌ وَفِي ذَلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ ﴿26﴾ وَمِزَاجُهُ مِنْ تَسْنِيمٍ ﴿27﴾ عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ ﴿28﴾ { الإنسان :২৫-২৮}

তাদেরকে পান করানো হবে মোহর করা বিশুদ্ধ পানীয়। তার মোহর হবে কস্তরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। তার মিশ্রণ হবে তাসনীমের পানি। এটি একটি ঝর্ণা, যার পানি পান করবে নৈকট্যশীলগন।{সূরা তাতফীফ:২৫-২৮}

(৪) হাদীসে এসেছে

وعن ابن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم : الكوثر نهر في الجنة , حافتاه من ذهب , و مجراه على الدر و الياقوت , تربته أطيب من المسك , و ماؤه أحلى من العسل , و أبيض من الثلج . أخرجه الترمذي وابن ماجة .

প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: ‘‘কাউসার’’ জান্নাতের একটি নহর। তার দুই তীর স্বর্ণদ্বারা নির্মিত। তার গতিপথ ও প্রবাহ হচ্ছে মূল্যবান মণিমুক্তা ও ইয়াকূতের উপর দিয়ে। এর মাঠি মেশক অপেক্ষা উত্তম, পানি মধুর চেয়েও অধিক মিষ্টি এবং বরফের চেয়ে অধিক সাদা। [হাদীসের সনদ সহীহ , বর্ণনায় তিরমিযী (৩৩৬১) ও ইবনে মাজাহ (৪৩৩৪)।]