hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১০

সর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন:

عن عبد الله بن مسعود رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : إن آخر أهل الجنة دخولا الجنة , وآخر أهل النار خروجا من النار : رجل يخرج حبوا , فيقول له ربه : ادخل الجنة , فيقول : رب , الجنة ملأى , فيقول له ذلك ثلاث مرات , فكل ذلك يعيد عليه : الجنة ملأى , فيقول : إن لك مثل الدنيا عشر مرار . متفق عليه

বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: ‘‘জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি, যে (জাহান্নাম থেকে) হামাগুড়ি দিয়ে বের হয়ে আসবে। তখন তার রব তাকে বলবেন: তুমি জান্নাতে প্রবেশ কর। সে বলবে: প্রভু, জান্নাততো পরিপূর্ণ। (তার রব) তাকে এভাবে তিন বার বলবেন: প্রতিবারই সে বলবে: জান্নাততো পরিপূর্ণ। অত:পর মহান রব বলবেন: তোমার জন্য দুনিয়াসম দশগুন বরাদ্দ দেয়া হল’’। [বর্ণনায় বুখারী ও মুসলিম। হাদীস নং যথাক্রমে (৭৫১১) ও (১৮৬)।]