hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৫

ফেরেশতাদের আকৃতির বিশালতা :-

عن جابر بن عبد الله رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم . قال : أذن لي أن أحدث عن ملك من ملائكة الله من حملة العرش . أن ما بين شحمة أذنه إلى عاتقه مسيرة سبعمائة عام . أخرجه ابوداود .

জাবের বিন আব্দুল্লাহ রা. নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আরশ বহনকারী একজন ফেরেশতা সম্পর্কে বর্ণনা করতে বলা হল যে, তার কানের লতি থেকে কাঁদের দূরত্ব হচ্ছে সাতশত বছরের ভ্রমণ পথ। [ইমাম আবু দাউদ তাঁর কিতাবে হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। হাদীস নং ৪৭২৭, দেখুন, আস সিলসিলাতুস সহীহা- ক্রমিক নং ১৫১।]

عن عبد الله بن مسعود رضي الله عنه أن محمدا صلى الله عليه وسلم رأى جبريل له ستمائة جناح . متفق عليه .

আব্দুল্লাহ বিন মাসউদ রা. থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরীল আলাইহিস সালাম কে দেখেছেন যে, তাঁর ছয়শত পাখা আছে। [বুখারী ও মুসলিম। বুখারী হাদীস নং ৪৮৫৭, মুসলিম হাদীস নং ১৭৪।]