hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৫

অট্টালিকার দিক থেকে জান্নাতবাসীদের মর্যাদাগত তারতম্য:

আল্লাহ তাআলা ইরশাদ করেন:

وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا { الإنسان : ২০}

তুমি যখন সেখানে দেখবে, তখন নেয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবে। {সূরা ইনসান:২০}

وعن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : إن أهل الجنة ليتراءون أهل الغرف من فوقهم , كما تتراءون الكوكب الدري الغابر من الأفق من المشرق أو المغرب لتفاضل ما بينهم , قالوا يا رسول الله : تلك منازل الأنبياء لا يبلغها غيرهم قال : بلى , والذي نفسي بيده , رجال آمنوا بالله وصدقوا المرسلين . متفق عليه

সহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: নিশ্চয় জান্নাত বাসীরা তাদের উপরে কিছু বিশেষ কামরা বাসীদের দেখতে পাবে যেমন তোমরা পূর্ব বা পশ্চিম দিগন্তে অস্তগামী উজ্জ্বল নক্ষত্রকে দেখতে পাও। এরূপ ব্যবধান তাদের মাঝে মর্যাদাগত তারতম্যের কারণে হবে। উপস্থিত সাহাবারা বললেন: ইয়া রাসূলাল্লাহ! সেগুলোতো নবীদের ঘর যাতে অন্যরা পৌছতে পারবে না। নবীজী বললেন: হ্যাঁ, কসম সে সত্তার, যার হাতে আমার প্রাণ, তাঁরা হচ্ছেন সে সকল লোক যারা মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে এবং নবী-রাসূলদের সত্যবলে স্বীকৃতি দিয়েছে। [বর্ণনায় বুখারী (৩২৫৬) ও মুসলিম (২৮৩১)।]