hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫৫

জান্নাত ও জাহান্নামের বিতর্ক এবং তাদের মাঝে আল্লাহ তাআলার রায় প্রদান:

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : تحاجت النار و الجنة , فقالت النار : أوثرت بالمتكبرين و المتجبرين , وقالت الجنة : فمالي لا يدخلني إلا ضعفاء الناس و سقطهم و عجزهم , فقال الله للجنة : أنت رحمتي , أرحم بك من أشاء من عبادي , و قال للنار : أنت عذابي , أعذب بك من أشاء من عبادي , ولكل واحدة منكم ملؤها ... متفق عليه

বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: জাহান্নাম ও জান্নাত বিতর্কে উপনীত হল; জাহান্নাম বলছে: অহংকরী ও প্রতিপত্তিশালীদের মাধ্যমে আমাকে প্রাধান্য দেয়া হয়েছে, আর জান্নাত বলছে, আমার অবস্থাতো এই, যে আমাতে শুধু মাত্র দুর্বল, প্রভাব - প্রতিপত্তিহীন ও উপেক্ষিত লোকেরাই প্রবেশ করে। (এদের বিতর্ক শুনে ) আল্লাহ তাআলা জান্নাতকে লক্ষ্য করে বললেন: তুমি আমার রহমত ও করুণা, তোমার মাধ্যমে আমি আমার বান্দাদের যাকে ইচ্ছা অনুগ্রহ করব। আর জাহান্নামকে উদ্দেশ্য করে বললেন: তুমি আমার আযাব, তোমার মাধ্যমে আমার বান্দাদের যাকে ইচ্ছা শাস্তি দেব। তবে তোমাদের প্রত্যেককেই পরিপূর্ণ করা হবে...। [বর্ণনায় বুখারী ও মুসলিম। হাদীস নং যথাক্রমে (৪৮৫০) ও (২৮৪৬)।]