hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৩

জান্নাতের মেলা ও বাজার:

عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : إن في الجنة لسوقا يأتونها كل جمعة , فتهب ريح الشمال , فتحثو في وجوههم وثيابهم فيزدادون حسنا وجمالا , فيرجعون إلى أهليهم وقد ازدادوا حسنا وجمالا , فيقولون لهم أهلوهم : والله , لقد ازددتم بعدنا حسنا وجمالا , فيقولون : وأنتم والله , لقد ازددتم بعدنا حسنا وجمالا . أخرجه مسلم .

আনাস বিন মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: নিশ্চয় জান্নাতে একটি বাজার রয়েছে, প্রত্যেক জুমুআর দিন জান্নাতবাসীরা তাতে সমবেত হবেন। তখন এক প্রকার উত্তরে বায়ূ প্রবাহিত হয়ে তাদের চেহারা ও পোশাকে ছড়িয়ে পড়বে। এতে তাদের রূপ-সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে। এরপর উক্ত সৌন্দর্য নিয়ে স্বীয় স্ত্রী ও পরিজনদের নিকট ফিরে গেলে তারা বলবে: আল্লাহর শপথ: তোমরা আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের রূপ-সৌন্দর্য অনেকগুণে বেড়ে গিয়েছে। তখন তারা বলবে: তোমাদের -আল্লাহর কসম- রূপ-সৌন্দর্যও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। [বর্ণনায় মুসলিম। হাদীস নং (২৮৩৩)।]