hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭০

আহলে কিতাবদের নিকট বিদ্যমান গ্রন্থাদির হুকুম :

বর্তমান সময়ে আহলে কিতাব তথা ইয়াহুদী ও খৃষ্টানদের নিকট তাওরাত ও ইঞ্জীল নামে যে কিতাব রয়েছে, এর ভেতর বর্ণিত সকল বিষয়কে নবী ও রাসূলগণের দিকে সম্বন্ধযুক্ত করা ঠিক নয়। কারণ এগুলোতে অনেক বিকৃতি ও পরিবর্তন সাধিত হয়েছে। যেমন মহান আল্লাহ তাআলার দিকে সন্তানাদিকে সম্বন্ধযুক্ত করে তারা বলে যে, ঈসা ও ওযায়ের আল্লাহর পুত্র (নাউযুবিল্লাহ) এবং এ ধরণের অসার ও বাতিল কথাবার্তা। খৃষ্টানরা নবী ঈসা বিন মারইয়ামকে উপাস্য স্থির করেছে, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে এমনগুণে গুণান্বিত করেছে যা কোনভাবেই তাঁর শান ও বড়ত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়নি এবং নবীদের বিরুদ্ধে অপবাদ-দুর্নাম রটনা করেছে ইত্যাদি এগুলো সবই তাদের বানানো, নবীগণ এসন কিছুই বলেননি। সুতরাং এসকল বাতুলতাকে খন্ডন ও প্রত্যাখ্যান করা এবং কুরআন-সুন্নাহ যেসব বিষয় সমর্থন করেছে সেগুলো ব্যতীত অন্য সবকিছুকে অবিশ্বাস করা অপরিহার্যভাবে জরুরি।

আহলে কিতাব আমাদেরকে কোন কিছু বর্ণনা করলে আমরা সেগুলোর সত্যায়নও করবনা এবং মিথ্যাও প্রতিপন্ন করব না। আমরা বলব : أمنا بالله وكتبه ورسله (আমরা আল্লাহ, তাঁর নাযিলকৃত গ্রন্থাদি ও প্রেরিত রাসূলগণের উপর ঈমান এনেছি।)

তাদের বর্ণনাকৃত বিষয় যদি সত্য হয় আমরা তা মিথ্যা বলব না আর তারা যা বলে সেগুলো যদি অসত্য হয় আমরা তা সত্য বলব না।