hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৫

২-নবীসহ অন্য সকল নবী, ফেরেশতা ও মুমিন- সকলের জন্য উন্মোক্ত শাফাআত:

আর এ শাফাআতটি প্রযোজ্য হবে সেসব লোকদের ক্ষেত্রে যারা জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে তাদের প্রবেশ না করানোর জন্য এবং যারা প্রবেশ করবে তাদের বের করে আনার জন্য।

১-হাদীস

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : (( لكل نبي دعوة مستجابة , فتعجل كل نبي دعوته , وأني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة فهي نائلة إن شاء الله من مات من أمتي لا يشرك بالله شيئا )). متفق عليه

সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: প্রত্যেক নবীকেই একটি গ্রহণযোগ্য দোআর প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তাঁরা প্রত্যেকেই তাঁদের সেই দোআ পৃথিবীতেই সম্পন্ন করে ফেলেছেন। তবে আমি আমার দোআটি কেয়ামতের দিন আমার উম্মতের শাফাআতের জন্য ধরে রেখেছি। আমার উম্মতের যারা আল্লাহর সাথে কোন শরীক-সমকক্ষ স্থির না করে মারা যা,, আল্লাহ চাহেতো সে দোআ তাদের সকলকে স্পর্শ করবে। অর্থাৎ সে দোআর ভাগ তারা সকলেই পাবে। [বর্ণনায় বুখারী (৬৩০৪) ও মুসলিম (১৯৯)।]

২- আল্লাহ তাআলা ফেরেশতা সম্পর্কে বলছেন:

وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى . { النجم :২৬}

আকাশে অনেক ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন, অনুমতি না দেন। {সূরা নাজম:২৬}

৩- হাদীসে এসেছে

وعن أبي الدرداء رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : (( يشفع الشهيد في سبعين من أهل بيته )). أخرجه أبو داود .

সাহাবী আবুদ্দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর রাস্তায় শাহাদত বরণকারী শহীদদের নিজ পরিবারস্থ সত্তর লোকের পক্ষে করা সুপারিশ কবুল করা হবে। [হাদীসটি সহীহ সনদে আবু দাউদে বর্ণিত হয়েছে। হাদীস নং (২৫২২)]