hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

ঈমান বৃদ্ধি

মহান আল্লাহর উপর ঈমান, দ্বীনের মূলভিত্তি। তাঁর উপর, তাঁর নাম ও গুণাবলি, কর্মাবলি, ভান্ডারাদি, প্রতিশ্রুতি এবং তাঁর হুমকি ও ভীতিপ্রদর্শনের উপর বিশ্বাস স্থাপন করা। যাবতীয় নেকআমল ও সর্ব প্রকার ইবাদত ভিত্তিশীল ও কবুল হওয়া নির্ভর করে উক্ত মূলভিত্তি প্রতিষ্ঠিত হওয়ার উপর। আর যদি উক্ত ঈমান ও বিশ্বাস দুর্বল ও ত্রুটিযুক্ত হয়, তাহলে আমল ও ইবাদতও দুর্বল-নড়বড়ে হবে। ফলশ্রুতিতে পরিস্থিতি মারাত্মক খারাপ হয়ে যাবে।