hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

৪-শিরক

শিরক বলা হয়: আল্লাহ তা’আলার প্রভুত্ব বা তাঁর উপাসনা-বন্দনা অথবা তাঁর নাম ও গুণাবলির এর ক্ষেত্রে শরীক (সমকক্ষ-অংশীদার) নির্ধারণ করা।

সুতরাং কোন মানুষ যদি বিশ্বাস করে যে, আল্লাহ তা‘আলার সাথে আরো সৃষ্টিকর্তা আছে অথবা তাঁর কোন সাহায্যকারী আছে তাহলে সে মুশরিক বলে বিবেচিত হবে। অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহ তা‘আলা ব্যতীত অন্য কাউকে ইবাদতের উপযুক্ত বলে বিশ্বাস করবে সেও মুশরিক বলে গণ্য হবে। আবার কেউ যদি বিশ্বাস করে যে, আল্লাহর নির্ধারিত নাম ও গুণাবলির কোন সমকক্ষ আছে। তাহলে শরীয়ত তাকেও মুশরিক বলে ধরা হবে।