hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৯

জান্নাতের ঝর্ণার বিবরণ:

(১) মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন:

إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ ﴿45﴾

নিশ্চয় আল্লাহ ভীরু - মুত্তাকীরা থাকবে বাগান ও নির্ঝরিণী সমূহে। {সূরা হিজর:৪৫}

(২) অন্যত্র ইরশাদ হচ্ছে:

إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا ﴿5﴾ عَيْنًا يَشْرَبُ بِهَا عِبَادُ اللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا ﴿6﴾ { الإنسان :5-6}

নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র। এটি একটি ঝরণা, যা থেকে আল্লাহর বান্দাগন পান করবে-তারা একে প্রবাহিত করবে। {সূরা ইনসান:৫-৬}

(৩) আরও ইরশাদ হচ্ছে:

وَمِزَاجُهُ مِنْ تَسْنِيمٍ ﴿27﴾ عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ ﴿28﴾ { المطففين :২৭-২৮}

তার মিশ্রণ হবে তাসনীমের পানি। এটি একটি ঝরণা যার পানি পান করবে নৈকট্যশীল গন। {সূরা আল মুতাফফি ফীন:২৭-২৮}

(৪) আরও ইরশাদ হচ্ছে:

فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ ﴿50﴾ / فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ ﴿66﴾ { الرحمن :50/66}

উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবণ। / তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ। {সূরা আর রাহমান:৫০/৬৬}

(৫) আরও ইরশাদ হচ্ছে:

وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلًا ﴿17﴾ عَيْنًا فِيهَا تُسَمَّى سَلْسَبِيلًا ﴿18﴾ { الإنسان :১৭-১৮}

তাদেরকে সেখানে পান করানো হবে ‘‘ যনজাবীল’’ মিশ্রিত পান পাত্র। এটি জান্নাতস্থিত ‘‘সালসাবীল’’ নামক একটি ঝরণা। {সূরা ইনসান:১৭-১৮}