hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

ঈমানের পূর্ণতা :

পূর্নাঙ্গ ঈমানের প্রকৃত মানদন্ড হল আল্লাহ ও তাঁর রাসূলকে পরিপূর্ণ রূপে মুহাববত করা-ভালবাসা। যে মুহাববত ও ভালবাসা তাঁদের পছন্দনীয় বিষয়াবলীকে পছন্দ ও বাস্তবায়ন করাকে অনিবার্য করে। সুতরাং যখন বান্দার ভালবাসা হবে আল্লাহর জন্যে, ঘৃণা করাও হবে আল্লাহর জন্যে। (এ দু’টি বান্দার অন্তরের আমল) এবং তার দান করা এবং বিরত থাকাও হবে আল্লাহর জন্যে (এ দু’টি তার শারীরিক আমল)। তখন তার ঈমানের পূর্ণতা ও আল্লাহকে পরিপূর্ণরূপে ভালবেসেছে বলে প্রমাণিত হবে।

عن أبي أمامة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال :(( من أحب لله، وأبغض لله، وأعطى لله، ومنع لله ، فقد استكمل الإيمان )) أخرجه أبوداود

‘সাহাবাী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আল্লাহর জন্য ভালবাসল। আল্লাহর জন্য ঘৃণা করল। আললাহর জন্য দান করল। আল্লাহর জন্য নিষেধ করল। সে-ই মূলত: ঈমানকে পরিপূর্ণ করল।’ [হাদীসটি হাসান সনদে বণিৃত হয়েছে, বর্ণনায় আবু দাউদ হাদীস নং ৪৬৮১। দেখুন আস সিলসিলাতুস সহীহাহ ক্রমিক-৩৮০।]