hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩০

জাহান্নামের অধিবাসী:

১-পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে:

والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون . { البقرة :৩৯}

আর যারা অস্বীকার করবে এবং আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে তারাই হবে জাহান্নামবাসী । অনন্তকাল সেখানে অবস্থান করবে। {সূরা বাকারা:৩৯}

২- হাদীসে এসেছে

وعن عياض بن حمار رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال :((... وأهل النار خمسة : الضعيف الذي لا زبر له , الذين هم فيكم تبعا لا يتبعون أهلا و لا مالا , والخائن الذي لا يخفى له طمع وإن دق إلا خانه , ورجل لا يصبح ولا يمسي إلا وهو يخادعك عن أهلك ومالك )) وذكر البخل أو الكذب (( والشنظير الفحاش )). أخرجه مسلم .

সাহাবী ইয়ায বিন হিমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ... এবং জাহান্নামের অধিবাসী হচ্ছে পাঁচ শ্রেণীর লোক, দুর্বল যার কোন ( সুস্থ ) বিবেক ও সম্পদ নেই, যারা তোমাদের মাঝে অনুগত হয়ে থাকে এবং যাদের পরিবার ও সম্পদের প্রতি কোন মোহ নেই। বিশ্বাসঘাতক ও দুর্নীতিবাজ যার লোভ-লালসা অপ্রকাশ্য নয়-ছোট খাটো বিষয়েও খেয়ানত করে। এমন লোক যে সকাল বিকাল ( সার্বক্ষণিক ) তোমার পরিবার ও সম্পদের ব্যাপারে তোমার সাথে প্রতারণা করে। এবং তিনি কৃপণতা বা মিথ্যার কথা উল্লেখ করেছেন। (অর্থাৎ যারা এসবের সাথে সংশ্লিষ্ট ) এবং অতি অশ্লীল ও নোংরা স্বভাবের লোক। [সহীহ মুসলিম ( ২৮৬৫ )।]