hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৩

জান্নাত অধিবাসীদের পরিচারকবৃন্দের বিবরণ:

(১)মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন:

يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ ﴿17﴾ بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِنْ مَعِينٍ ﴿18﴾ { الواقعة :১৭-১৮ }

তাদের কাছে ঘুরাফেরা করবে চির কিশোররা। পানপাত্র কুঁজা ও খাটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে। {সূরা ওয়াকিয়া:১৭-১৮}

(২) অন্যত্র ইরশাদ হচ্ছে:

وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَنْثُورًا ﴿19﴾ { الإنسان :১৯}

তাদের কাছে ঘুরাফেরা করবে চির কিশোরবৃন্দ। তুমি তাদেরকে দেখে মনে করবে যেন বিক্ষিপ্ত মণি- মুক্তা। {সূরা ইনসান:১৯}

(৩) আরো ইরশাদ হচ্ছে:

وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَكْنُونٌ ﴿24﴾ { الطور :২৪}

সুরক্ষিত মোতি সদৃশ কিশোররা তাদের সেবায় ঘুরা ফেরা করবে। {সূরা তূর:২৪}