hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮০

জান্নাতবাসীদের খাট ও সিংহাসনের বিবরণ:

(১) মহান আল্লাহ তাআলা বলেন:

وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ إِخْوَانًا عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ ﴿47﴾ { الحجر :৪৭}

তাদের অন্তরে যে ক্রোধ ও বিদ্বেষ ছিল, আমি তা দূর করে দেব।তারা ভাই ভাইয়ের মত সামনা-সামনি আসনে বসবে। {সূরা হিজর:৪৭}

(২) অন্যত্র ইরশাদ হচ্ছে:

مُتَّكِئِينَ عَلَى سُرُرٍ مَصْفُوفَةٍ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ ﴿20﴾ { الطور :২০}

তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়তনেত্র বিশিষ্ট হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। {সূরা আত তূর: ২০}

(৩) আরো ইরশাদ হচ্ছে:

عَلَى سُرُرٍ مَوْضُونَةٍ ﴿15﴾ مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ ﴿16﴾ { الواقعة :১৫-১৬}

স্বর্ণ খচিত সিংহাসনে। তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। {সূরা ওয়াকিয়া:১৫-১৬}

(৪) আরো ইরশাদ হচ্ছে:

فِيهَا سُرُرٌ مَرْفُوعَةٌ ﴿13﴾ { الغاشية :১৩}

তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন। {সূরা গাশিয়া:১৩}