hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯২

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সন্তান-সন্ততি:

(১) রাসূলুল্লাহর মোট তিনজন ছেলে সন্তান জন্মগ্রহন করেন । কাসেম ও আব্দুল্লাহ এরা দুইজন খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আর তৃতীয় ছেলে ইবরাহীম তাঁর উপপত্নী মারিয়া ক্বিবতিয়া থেকে । এরা সকলেই শিশু অবস্থায় মারা যান।

(২) মেয়ে সন্তান ছিলেন মোট চারজন। যয়নব, রুকাইয়া, উম্মে কুলছূম ও ফাতেমা। তাঁরা সকলেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে জন্ম গ্রহণ করেন। প্রত্যেকেরই বিয়ে হয় এবং ফাতেমা ব্যতীত সকলেই রাসূলুল্লাহর পূর্বে ইন্তেকাল করেন। একমাত্র ফাতেমা তাঁর পর ইন্তেকাল করেন। তাঁরা সকলেই ছিলেন মুসলমান, সচ্চরিত্র ও পূণ্যবান রাদিয়াল্লাহু আনহুন্না আজমাঈন।