hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৬

৭- ধুম্র:

শেষ যুগে ধোঁয়ার আবির্ভাব কেয়ামতের একটি বড় আলামত।

(১) মহান আল্লাহ তাআলা বলেন:

فارتقب يوم تأتي السماء بدخان مبين , يغشى الناس هذا عذاب أليم . { الدخان : ১০-১১)

অতএব আপনি অপেক্ষা করুন সে দিনের যে দিন স্পষ্ট ধুম্রাচ্ছন্ন হবে আকাশ, এবং তা আবৃত করে ফেলবে মানব জাতিকে। এটি হবে যন্ত্রণাদায়ক শাস্তি। ( সূরা দোখান:১০-১১)

(২) وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : بادروا بالأعمال ستا : طلوع الشمس من مغربها أو الدخان أوالدجال أو الدابة أو خاصة أحدكم أو أمر العامة . أخرجه مسلم .

(২) বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: ব্যক্তিগতভাবে হোক অথবা সাধারনভাবে হোক, তোমরা ছয়টি বস্ত্তর অভ্যূদয়ের পূর্বেই নেক আমল বেশি পরিমাণে সম্পাদন কর। বস্ত্ত ছয়টি হচ্ছে, পশ্চিম থেকে সূর্যোদয়, ধুম্র, দাজ্জাল, জন্তু।