hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৫

ইসলামের রাষ্ট্রীয় অর্থনীতি রাষ্ট্রীয় আয়

এক ব্যক্তির জীবনযাত্রা সুষ্ঠুরূপে নির্বাহ করার জন্য যেমন ধন-সম্পদের প্রয়োজন, অনুরূপভাবে একটি সরকারের যাবতীয় প্রয়োজন পূরণ ও দায়িত্ব পালনের জন্য ধন-সম্পদের আবশ্যকতাও অনস্বীকার্য। ব্যক্তি যেখানে নিজস্ব উপায়-পন্থার সাহায্যে প্রয়োজন পরিমাণ সম্পদ আহরণ করে, রাষ্ট্র-সরকার সেখানে দেশবাসীর নিকট হেইতে বিভিন্ন কর ও রাজস্বের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করিয়া থাকে। রাষ্ট্রীয় অর্থনীতির ইহাই গোড়ার কথা।