hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

বয়ন-শিল্প

মানব-সভ্যতায় বয়ন বা বস্ত্রশিল্পের গুরুত্ব অপরিসীম। ইহা এইদিকে যেমন মানুষের লজ্জা নিবারণের উপায়, অপরদিকে ইহা মানুষের ভূষণৗ বটে। আল্লাহ তা’আলা মানুষের জন্য যে পোশাকের ব্যবস্থা করিয়াছেন, তাহা মানুষের প্রতি সৃষ্টিকর্তার অসীম অনুগ্রহের নিদর্শন, সন্দেহ নাই। নিম্নোক্ত আয়াতে এই কথা বলা হইয়াছে।

(আরবী)

হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করিয়াছি, ইহা তোমাদের লজ্জাস্থান আবৃত করে, অন্য পক্ষে ইহা তোমাদের ভূষণও বটে।

এই পোষাকই মানুষকে শীত-গ্রীষ্মেরপ্রবল আক্রমণ হইতে রক্ষা করে। কুরআনের নিম্নলিখিত আয়াতে তাহাই বলা হইয়াছে:

(আরবী)

আল্লাহ তা’আলাই তোমাদের জন্য টুপি ও জামা-কোর্তা তৈয়ার করিয়াছেন, যাহা গ্রীষ্মের ও শীতের আক্রমণ হইতে তোমাদিগকে রক্ষা করে, এতদ্ব্যতীত বর্ম ইত্যাদিও প্রস্তুত করিয়াছেন, যাহা যুদ্ধক্ষেত্রে তোমাদের রক্ষণাবেক্ষণ করে।

তাঁবু, ছাতা, সিল্ক ইত্যাদির কাপড় প্রস্তুত করা এই রয়ন শিল্পেরই বিভিন্ন দিক। এই সবের যে বিরাট অর্থনৈতিক ব্যবহারিক মূল্য রহিয়াছে, তাহা কুরআন মজীদে স্পষ্ট ভাষায় উল্লিখিত হইয়াছে।