hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

প্রয়োজনীয় সম্পদের প্রকারভেদ

মানুষের পক্ষে অপরিহার্য দ্রব্যসামগ্রীকে ইসলাম দুইটি শ্রেণীতে বিভক্ত করিয়াছে। প্রথম, স্বভাবজাত ও নৈসর্গিক- যাহা প্রস্তুত করিতে মানুষের কোন পরিশ্রমের প্রযোজন হয় নাই। আর দ্বিতীয় হইতেছে মানুষের শ্রমলব্ধ উপাদান এবং শ্রম ও মূলধনের প্রয়োগ উৎপাদিত পণ্যরাজি।