hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৪

সামরিক কর

ইসলামী রাষ্ট্রের বায়তুলমালে অর্থসম্পদ বর্তমান থাকা সত্ত্বেও জনগণের উপর অতিরিক্ত কর ধার্য করা-এমনকি যুদ্ধের জন্য হইলেও- মাত্রই উচিত নয়। কারণ, (আরবী)

-‘বায়তুলমালের ধন জনগণের প্রয়োজনের সময় ব্যয় হওয়ার জন্যই মওজুদ আছে’।

কিন্তু তাহা না থাকিলে জনগণের বৃহত্তর স্বার্থ-দেশ স্বাধীনতা রক্ষার জন্য ক্ষুদ্র ও সামান্য ক্ষতি স্বীকার করিতে কোনই আপত্তি থাকিতে পারে না।