hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

চর্ম শিল্প বা ট্যানারী

গরু, ছাগল, উট এবং অন্যান্য জন্তুর চর্ম হইতে মানুষের ব্যক্তিগত ও সামাজিকভাবে ব্যবহার্য অসংখ্য প্রয়োজনীয় দ্রব্য তৈয়ার হইয়া থাকে। নবী করীম (ﷺ)মৃতজন্তুর চর্ম কি করা হয় জিজ্ঞাসা করিলে আসহাবগণ উহার ব্যহার করার বৈধতা সম্পর্কে হযরতের নিকট জানিতে চাহিলেন। উত্তরে তিনি বলিলেন: মৃত জন্তুর গোশত খাওয়া হারাম ইহলেও উহার চামড়া ও চশম ব্যবহার করা হারাম নয়। তাহা নিঃসন্দেহে যে কোন অর্থকরী কাজে নিযুক্ত ও ব্যবহৃত হইতে পারে।

চামড়া হইতে জুতা, ব্যাগ, বাকল বড় বড় বই-কিতাবের উৎকৃষ্ট বাঁধাই এবং শীতপ্রধান দেশের জন্য এক প্রকার মোজা ও জামাও তৈয়ার করা হয়।