১
ইসলামের অর্থনীতি
লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫২
ব্যবসায় ও বাণিজ্যে মূলধন বিনিয়োগ
শিল্পকর্মর ন্যায় ব্যবসায় ও বাণিজ্যেও অনুরূপ ভিত্তিতে মূলধন, বিনিয়োগ করা যাইতে পারে। ব্যাংক কর্তৃপক্ষ ও ব্যবসায় মালিক মূলধন, সময়-কাল (Period) এবং অন্যান্য বিষয়াদি সম্পর্কে কোন উপযুক্ত চুক্তিতে আবদ্ধ হইতে পার। মুলধন বিনিয়োগ ও নিয়মিত পরীক্ষাকার্য সম্পাদনকে ব্যাংক পাশাপাশি ও সমান্তরারলভাবে চালাইতে পারে। ব্যাংক বাজারের অবস্থা এবং মুনাফার সম্ভাব্যতা সম্পর্কে সময় সময় প্রয়োজনীয় পরামর্শ দিয়া মুল ব্যাবসায়টিকে সঠিক পথে অগ্রসর করিয়া নিতে পারে।
এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপর দেখা দিবে। তাহা হইল, বাসায়ের Bill of exchange-এ মূলধন নিয়োগে। বর্তমান সময়ে ব্যাংক Bill of exchange-এর অগ্রিম বাটা (Discount) কাটিয়া ‘লোন’ (Loan) মঞ্জুর করে ৩০,৬০ বা ৯০ দিনে জন্য। পাইকারী ব্যবসায়ীরা ও খুচরা বিক্রেতাদের অনুরূপ ভিত্তিতে ‘ঋণ’ দেয় এবং এ সুযোগের সম্প্রসারণ অনুপাতে নির্দিষ্ট হারে Discount এ Discount ধার্য করে। কিন্তু ইসলামী ব্যাংক এই discount ধার্য করার রীতি- এমন কি Bill of exchange কাটার নিয়মকে গ্রহণ করিতে পারিবে না, উহাকে বরং এই পদ্ধতিকে খতম করিতে হইবে। কিন্তু তাহা হইলে কার্যকর পন্থা কি হইবে, তাহা এখানে ব্যাখ্যা করা যাইতেছে।