hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৫

স্বল্পমেয়াদী ব্যবসায়ী ঋণের ব্যবস্থা

ইসলামী রাষ্ট্রের ব্যাংকসমূহকে সুদশূন্য করিয়া দেওয়ার পর স্বল্পমেয়াদী ঋণ সম্পর্কে বিশেষ সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রহিয়াছে, বিশেষতঃ

(ক) বিলসমূহের টাকা নির্দিষ্ট সময়ের পূর্বে পাইতে হইলে তখন,

(খ) এবং শিল্পপণ্যের আমদানী কিংবা কাঁচামাল ক্রয়ের জন্য সাময়িক প্রয়োজন পূরণের উদ্দেশ্য টাকার রকার হইলে তখন।

কিন্তু ব্যবসায়ী ও শিল্পপতিদের ‘পারস্পরিক সাহায্য সংস্থা’ হইতে এই সব স্বল্পমেয়াদী প্রয়োজন সুষ্ঠুরূপে পূর্ণ হইতে পারে এইভঅবে। যে এই ফান্ডের টাকা ইসলামী নিয়ামনুসারে কোন ব্যবসায়ী ব্যাংকে জমা রাখা হইতে এবং প্রয়োজনের সময় উক্ত প্রতিষ্ঠানের মারফতে উহার জমিনে- অথবা নিজেই যদি উহা হইতে প্রত্যক্ষভাবে ঋণ গ্রহণ করিতে চাহে, তবে এই ব্যাংক উহার ‘বিনাসুদে ঋণ দানের’ ফান্ড হইতে ঋণ দান করিবে।