hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৯

আন্তর্জাতিক মুদ্রার গুরুত্ব

একটি দেশের নিজস্ব মুদ্রা আন্তর্জাতিক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে যদি সমর্থিত না হয়, তবে এই দেশ রাজনৈতিক স্বাধীনতা লাভ করা সত্ত্বেও অর্থনীতির দিক দিয়া ইহা অন্যান্য দেশের গোলাম হইয়া থাকিতে বাধ্য। একটি দেশের অর্থনৈতিক পরিকল্পনার বুনিয়াদ যতই মজবুত হউক না কেন, সে অন্যান্য অর্থনৈতিক নীতির প্রভাব হইতে মুক্ত থাকিতে সমর্থ হয় না। কারণ আন্তর্জাতিক মুদ্রাই উহার সকল প্রকার অর্থনৈতিক লেন-দেনের একমাত্র ভিত্তি। অন্যান্য দেশ এই মুদ্রার সাহায্যে মূলধনের আবর্তন ব্যাপারে সাম্প্রতিক বাজারে প্রচলিত সকল প্রকার চালবাজী করিতে পারে। এই চালবাজী কেবল যে ইসলাম বিরোধী তাহাই নয়, এক একটি দেশের পক্ষে ইহা স্বভাবতই মারাত্মক হইয়া থাকে। এইজন্য এইসব দেশের অর্থনৈতিক নীতির আক্রমণ হইতে রক্ষা পাইবার একমাত্র উপায় এই হইতে পারে যে, যতদিন না উহার মুদ্রা আন্তর্জাতিক বাজারে সমর্থিত হইতেছে, ততদিন বিনিময় নীতিতেই আন্তর্জতিক বাণিজ্য ও যাবতীয় লেন-দেন সম্পন্ন করিবে।