hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৫

মূলধনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

সুদবিহীন ব্যাংক জনগণের জমাকৃত মূলধনের সংরক্ষণ ও উহার নিরাপত্তা প্রদানের বিশেষ ব্যবস্থা করা যাইতে পারে। ব্যাংক যেসব ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করিবে, তাহাতে অংশীদার ও মুলধন প্রদানকারী (Financier) হিসাবে কাজ করিবে। উহাতে যদি লোকসান (Loss) হয়, তবে তাহা জমাকারীদের উপর ধার্য হইবে না, কেননা তাহারা সংশ্লিষ্ট ব্যবসায়ে সক্রিয় অংশীদার (active partners) নয়। তাহারা বড়জোর নিস্ক্রিয় অংশীদার ও মূলধন প্রদান (Sleeping partners and financiers) মাত্র। কাজেই ব্যবসায়ে ক্ষতি (Loss) হইলে তাহা হয় রিজার্ভ ফান্ত হইতে পূরণ করা হইবে, না হয় ব্যাংকের অংশীদাররা তাহা নিজেদের মধ্যে ভাগ করিয়া লইবে। কেননা, ব্যাংকে জমা রাখা টাকার রক্ষণাবেক্ষণের জন্য তাহারাই দায়ী আর ব্যবসায়ে মুনাফা হইলেও তাহা তাহারাই পাইবে।