১
ইসলামের অর্থনীতি
লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৪
শিল্পনীতি
বিশ্ব প্রকৃতির অন্তর্নিহিত নানাবিধ শক্তি, সম্পদ ও দ্রব্য-সামগ্রী মানুসের ব্যবহারোপযোগী করিয়া গড়িয়া তোলার নাম হইতেছে শিল্প। প্রাকৃতিক সম্পদকে মানুষের কল্যাণে প্রয়োগ করার উদ্দেশ্যে উহার সহিত মানুষের শ্রম-মেহনতকে, বুদ্ধি-প্রতিভাবে যোগ করিয়া পণ্যোৎপাদন করার কাজ আবহমানকাল হইতেই চলিয়া আসিয়াছে। সভ্যতার প্রথম স্তরে ইহা ক্ষুদ্রায়তন এবং হস্তশিল্পের সংকীর্ণ গন্ডীর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু মানববুদ্ধির ক্রমবিকাশ ও বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে শিল্পোৎপাদনের জন্য মানুষ নানাবিধ যন্ত্রপাতি আবিষ্কার করিয়াছে। এই যন্ত্রপাতির সাহায্যে মানুষের ক্রমবর্ধমান প্রয়োজন পূর্ণ করার জন্য বৃহদায়তন উৎপাদন কার্য শুরু করা হইয়াছে। সংক্ষেপে শিল্প ও শিল্পোৎপাদনের ইহাই হইল গোড়ার কথা।
প্রাকৃতিক সম্পদকে মানুষের কল্যাণে প্রয়োগ করিবার জন্য এক দিকে যেমন শ্রমের আবশ্যক, অন্যদিকে ইহার জন্য প্রয়োজনীয় পরিমাণ মূলধনও একান্ত অপরিহার্য। কাজেই প্রাকৃতিক সম্পদ, মানুষের শ্রম এবং মূলধন- এই তিনটিই হইল শিল্পের বুনিয়াদ্ ইসলামের দৃষ্টিতে শিল্পোৎপাদনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য অত্যধিক মুনাফা রুণ্ঠন নয়, নিরীহ শ্রমিক-মজুরদিগকে শোষণ করাও নয়, বরং জনগণের প্রয়োজন পূর্ণ করা, জীবন যাপনের চাহিদা মিটানো জাতীয় সম্পদ বুদ্ধি এবং মানুষের জীবন মানের উন্নয়ন সাধনই হইতেছে উহার মূল লক্ষ্য। কাজেই শিল্পোৎপাদনের ব্যাপারে সর্ব প্রথম লক্ষ্য দিতে হইবে মানুষের প্রয়োজন পূর্ণ করার দিকে- মানুষের চাহিদা মিটানোর দিকে। যেসব পণ্যের উৎপাদনে মানুষের অপরিহার্য প্রয়োজন পূর্ণ হইতে পারে, ইসলামী সমাজে সর্বপ্রথম সেই সব শিল্পের উপরই সর্বাধিক গুরুত্ব আরোপ করিতে হইবে- যেন কোন মানুষই জীবনের মৌলিক প্রয়োজন হইতে বঞ্চিত না থাকে।