hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৬

হাওয়ালা (Novation)

ক’র টাকা পাওনা আছে খ’র নিকট কিন্তু ক নিজে গ’র নিকট ঋণী। এখন এই তিনজনই পরস্পর মিলিয়া সিদ্ধান্ত করিলৈ যে, গ ক’র নিকট এবং ক খ’র নিকট হইতে টাকা আদায় না করিয়া গ খ’র নিকট হইতে টাকা আদায় করিয়া লইবে। অর্থনীতির পরিভাষায় ইহাকে Novation বলা হয়।

একাধিক লোকের মধ্যে একই প্রকার বা একই পরিমাণের ঋণ-আদায় করার ইহা অতি সহজ পন্থা, সন্দেহ নাই। ইহা হুন্ডিরন একটি স্বতন্ত্ররূপ। জার্মান প্রাচ্যবিদ ফন্‌ ক্রেমার বলেন, ‘হাওয়ালা’ সম্পর্কে ইসলামী শাস্ত্রবিদগণ যে গভীর আলোচনা করিয়াছেন, তাহা মুসলমানদের উন্নত ব্যবসায়ী কার্যক্রমের পরিচয় দেয়। ইসলামী অর্থনীতিতে ঋণ-আদায় করার ব্যাপারে এইরূপ ‘হাওয়ালা’ সম্পূর্ণরূপে সংগত।

বিশেষত আন্তর্জাতিক ব্যবসায়-সংক্রান্ত ঋণ-আদায় করার ব্যাপারে ‘হাওয়ালা’র (Novation) বিশেষ গুরুত্ব রহিয়াছে। ইহা ‘ফরেন বিল অব একচেঞ্জে’র স্থলাভিষিক্ত বা বিকল্প হইতে পারে এবং শুধু আভ্যন্তরীণ বাণিজ্যেই নয়, বহির্বাণিজ্যেও ইহা দ্বারা অনক সুবিধা ও পারস্পরিক ঋণ আদায় অনেকখানি সহজ হয়।