hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

উৎপাদনের উৎস

মানব-সমাজের অভ্যন্তরীণ বৈষয়িক ও অর্থনৈতিক প্রয়োজন পূর্ণ করার প্রধঅনতম ও স্বভাবজাত উপায় (Productive Resources) দুইটি: প্রথমজমি এবং দ্বিতীয় জন্তু-জানোয়ার।

পত্যেক দেশেই সাধারণতঃ তিন প্রকারের জমি বর্তমান পাওয়া যায়: (১) চাষযোগ্য, (২) খনিজ সম্পন্ন, (৩) বন-জঙ্গল (প্রান্তর এবং মরুভূমিও ইহার মধ্যে গণ্য)।

জন্তু-জানোয়ার সাধারণতঃ দুই পকার: (১) স্থলভঅগের ও (২) জলভাগের।

(১) স্থলভাগের জন্তু-জানোয়ার তিন প্রকার হইয়া থাকে: (ক) চতুষ্পদ জন্তু (খ) পাখী(গ) পোকা মাকড়।

(২) জলভাগের জন্তুও দুই প্রকার (ক) জলভাগের পাখী ও মৎস্য এবং (খ) জলজন্তু

এতদ্ব্যতীত বিদ্যুৎ, বাষ্প, বায়ু, অগ্নি বা সূর্যের উত্তাপ প্রভৃতি প্রাকৃতিক উপাদানও অর্থোৎপাদনের উপায় হিসাবে ব্যবহৃত হইয়া থাকে। বর্তমান সভ্যজগতে অর্থনীতির মূলে এই উপাদানসমূহের বিশেষগুরুত্ব রহিয়াছে।

উল্লিখত সকল প্রকার উৎপাদনীয় উপায়ই বিশ্বস্রস্টা আল্লাহতাআলা প্রকৃতির বুকেপূর্বে হইতেই সৃষ্টি করিয়া রাখিয়াছেন কিন্তু এই উপাদন সমূহের কোন একটি হইতেও মানুষ উপকৃত হইতে পারে না। অন্য কতায় এই সব উপাদানের ব্যবহারিক মূল্যহইতে পারে না- যতক্ষণ না এই সবের সহিত মানুষের শ্রম যুক্ত হইবে। এইজন্য সম্পদ লাভের উল্লিখিত উপায় সমূহের সঙ্গে শ্রম-মেহনতকেও একটি উৎপাদনী উপায় হিসাবে গণ্য করিতে হইবে। তাই অর্থনীতিবিদ মার্শাল শ্রমের সংজ্ঞা প্রসঙ্গে বলিয়াছেন: Any exertionn of mind or body undergone, party or wholvy with a vies to some good other than the pleasure devived diretly from the work’ অর্থাৎ মানসি বা শারীরিক যে কোন প্রকারের শ্রম যাহা আংশিকভাবে আনন্দ ছাড়া অন্য কোন উপকারের নিমিত্ত করা হয়,তাহাই শ্রম।

বস্তুত মানুষের শ্রম-শক্তি তিন প্রকার (ক) বুদ্ধি শক্তি, জ্ঞান-প্রতিভা (Intellect) (খ) শৈল্পিক দক্ষতা ও কুশলতা (Skill and Expert knowledge) ও (গ) দৈহিক বল (Physical power)

(ক) বুদ্ধি বা মানসিক শক্তি চার প্রকার: (১) সাংবাদিকতা বিষয়ক (Journalistic) (২) গবেষণামূলক (Research), (৩) সাংগঠনিক কার্য সম্বন্ধীয় (Adminstrative), (৪) বিচার বিভাগীয় (Judicial)।

(খ) শৈল্পিক দক্ষতা ওকুশলতা তিন প্রকার: (১) কৃষি কার্যে দক্ষতা (Agricultural skill and knowledge) শিল্পকার্য সম্পর্কীয়দক্সতা এবং (৩) বাণিজ্য সম্বন্ধীয় (Commmercial) দক্ষথা্

(গ) দৈহিক শক্তি কেবল মজুর ও শ্রমিক-শ্রেণীর লোকদের জন্যই একটি উৎপাদক উপায়। তাহারা সাধারণত এই একটি মাত্র শক্তির সাহায্যেই জীবিকা উপার্জন করিয়া থাকে। মস্তিষ্‌কবা চিন্তাশক্তি থাকিলেও তাহা প্রয়োগের খুব বেশী আবশ্যক হয় না, অবকাশও থাকে না। বস্তুত এই শ্রেণীর লোকেরা সমাজের মেহনতী জনতারই প্রয়োজন পূর্ণ করিতে পারে- সকল প্রকার ‘কাজের লোক’ ইহাদের মধ্যে হইতেও পাওয়া যায়। আর সমাজের সকল বিভাগে প্রয়োজন অনুযায়ী ইহাই বিভক্ত হইয়া পড়ে।

প্রাকৃতিক উপাদানকে ব্যবহারযোগীকরিয়া তুলিতে হইলে একদিকে যেমন উহারসহিত মানুষের শ্রমশক্তির প্রয়োগহওয়া একান্ত আবশ্যম, অপরদিকে মূলধন ব্যতীতমানুষের এই শ্রমশক্তিকখনই ফলপ্রসূ হইতে পারে না। এই জন্য মূলধনও অর্থোৎপাদনের একটি অন্যতম উপায় (Factor) হিসাবে অবশ্যই গণ্য হইবে।

অতএব প্রাকৃতিক সম্পদ, ভূমি, জন্তু-জানোয়ার, শ্রমশক্তি এবং মূলধন এই পাঁচটিই অর্থোৎপাদনেরমূল উৎস।মানুষের সাধারণ জৈবিক প্রয়োজন পূর্ণ করিতে এবং উন্নত, সুসভ্য ও সংস্কৃতিক সম্পন্ন জীবন-যাপন করিতে হইলে এই পাঁচটি জিনিসকে ভিত্তি করিয়াই তাহার অর্থনীতিকে গড়িয়া তুলিতে হইবে। এই উপায়সমূহ সম্পর্কেসাধারণভাবে ও বিস্তারিতরূপে আলোচনা করা আবশ্যক।