hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৭

চেক

প্রমিসরী নোট হিসাবে বর্তমান সময় চেক-এর যথেষ্ট প্রচলন হইয়াছে। চেক মূলত ব্যাংক-মালিকদের নামে একটি নির্দেশনামা মাত্র, তাহাতে লিখিত পরিমাণ টাকা চাহিবা-মাত্রই চেক-বাহককে আদায় করিয়া দেওয়ার নির্দেশ থাকে।

কাজেই নগদ আদায় করার পরিবর্তে ‘টাকা আদায়ের নির্দেশনামা’ বা চেকের সাহায্যে লেন-দেন করা কোনরূপেই অসংগত হইতে পারে না। ইসলামী অর্থনীতির প্রাথমিক যুগের ইতিহাস পর্যালোচনা করিলে নিঃসন্দেহে জানিতে পারা যায় যে, সাহাবায়ে কিরামের যুগেই ‘চেক’ এর ব্যবহার শুরু হইয়াছিল। বস্তুত দ্বিতীয় খলীফা হযরত উমর ফারূক (রা)-এর সময়ই ইহার ব্যাপক প্রচলন হয়।[তারীখই ইয়াকুবী, ২য় খণ্ড।] মোট কথা চেক ব্যবহারে কোনরূপ আপত্তি থাকিবার কথা নয়। ইহার সাহায্যে ধন-বিনিময় কার্য বিপুল পরিমাণে সম্পন্ন হওয়া খুবই সহজ হয়।