hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৪

লা-ওয়ারিস শিশু সন্তান প্রতিপালন

লা-ওয়ারিশ শিশু-সন্তানদের প্রতিপালন করাও ইসলামী রাষ্ট্রের কর্তব্য। যে সন্তান নিজে উপার্জনে সক্ষম নয়, যাহার নিজের কোন অর্থ-সম্পদ নাই, কিংবা যাহার কোন গার্জিয়ান বা কোন নিকটাত্মীয়ও এমন নাই যে তাহার ভরণ-পোষণের দায়িত্ব গ্রহণ করিতে পারে; ইসলামী রাষ্ট্রই তাহার লালন-পালন ও জীবিকার ব্যবস্থা করার জন্য দায়ী হইবে, কিন্তু ইসলামী রাষ্ট্র এই ধরনের সন্তানদের মোটেই নিষ্কর্ম বসিয়া খাইতে দিবে না তাহাদের জন্য শিক্ষা ব্যবস্থা করিয়া দিবে এবং স্বাধীনভাবে জীবিকা উপার্জনের উপযোগী করিয়া গড়িয়া তুলিবার জন্য বিশেষ শিল্পকার্যে ট্রেনিং দিবে। অমুসলিমদের লা-ওয়ারিস সন্তানদের সম্পর্কেও এই নীতি প্রযোজ্য হইবে।