১
ইসলামের অর্থনীতি
লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯৭
কৃষিসংক্রান্ত দুর্ঘটনার প্রতিরোধ
ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্র অপেক্ষা কৃষিক্ষেত্রে আকস্মিক দুর্ঘটনার সম্ভাবনা বেশী। কাজেই উহার মুকাবিলা করিবার জন্য অুরূপভাবে সমস্ত অব্যবস্থা, জুয়া ও সুদ প্রভাবমুক্ত ‘ইন্সিওরেন্স’ –‘পারস্পরিক সাহায্য সংস্থা’ স্থাপন করা আবশ্যক। অর্থাৎ প্রত্যেক গ্রামে, ইউনিয়নে, এলাকায় ও গোটা দেশে পারস্পরিক সাহায্য সংস্থার অধীন এক একটি ফান্ড স্থাপিত হওয়া আবশ্যক। এই ফান্ডে প্রত্যেক ভূমি-মালিকের আয় কিংবা মালিকানা হিসাবে প্রত্যেক ফসল হইতে চাদা জমা করা হইবে এবং কৃষি সংক্রান্ত প্রত্যেক দুর্ঘটনায়ই এই ফান্ড সাহায্য করিবে।
এই ফান্ড এক স্থায়ী ওয়াক্ফ সম্পত্তি হিসাবেও কাজ করিতে পারে এবং তাহাতে যাহা কিছুই দেওয়া হইবে, ‘আল্লাহর ওয়াস্তে দান’ হিসাবেই দেওয়া হইবে। আর তাহা হইতে যাহা কিছুই ব্যয় হইবে, তাহা ঋণ হিসাবে নয়, এককালীন দান হিসাবেই খরচ করা হইবে। রাষ্ট্র-সরকার যাকাতের অর্থও এই ফান্ডের মারফতের ব্যয় ও বন্টন করিতে পারে।