hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৮

আন্তর্জাতিক মুদ্রা

আন্তর্জাতিক ব্যবসায় ও বাণিজ্য-বৈদেশিক বাজার হইতে পণ্য ক্রয়- হয় আন্তর্জাতিক মুদ্রার (Exchange currency) সাহায্যে অন্যথায় পণ্যদ্রব্যের প্রত্যক্ষ বিনিময়ের (Bartwr system) মারফতে হইয়া থাকে। আন্তর্জাতিক মুদ্রা সাধারণত দুই প্রকার হইয়া থাকে। প্রথম ষ্টার্লিং আর দ্বিতীয় ডলার। দুনিয়ার কতগুলি রাষ্ট্র ষ্টর্লিং-এর সাহায্যে আন্তরজাতিক ক্রয়-বিক্রয় সম্পন্ন করিয়া থাকে, কমনওয়েলথ কিংবা উহার সমর্থক অন্যান্য দেশ ও রাষ্ট্রের অধিকৃত এলাকা ইহার অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় কতগুলি দেশ ডলারের সাহায্রে আন্তর্জাতিক ক্রয়-বিক্রয় ও লেন-দেন করিয়া থাকে। আমেরিকা, উহার মিত্র দেশসমূহ এবং সেগুলির প্রভাবাধীন অঞ্চল ইহার অন্তর্ভুক্ত।